সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও নোবেলের বি’রুদ্ধে ধ’র্ষণের অভিযোগ!

news-image

বিতর্ক পিছু ছাড়ছে না ‘সা রে গা মা পা’ তারকা মাঈনুল আহসান নোবেলের। সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর ফেসবুকে ভাইরাল হয় এক মেয়ের স্ট্যাটাস। যেখানে দাবি করা হয় ভালোবাসার ফাঁদে ফেলে ধ’র্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সেখানে নোবেলের বেশকিছু অশ্লীল ছবিও পোস্ট করা হয়।

এবার গুজব ছড়িয়েছে ধ’র্ষণের অভিযোগে ফাঁসতে চলেছেন নোবেল। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় ধ’র্ষণের মামলা করতে যাচ্ছেন বলে খবর রটেছে। গণমাধ্যমে এ সংক্রান্ত খবরও প্রকাশ হয়েছে। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে  নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

ওসি বলেন, ‘আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। কেউ ফোনে বা উপস্থিত হয়ে কোনো রকম অভিযোগ দেয়নি নোবেলের বি’রুদ্ধে। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। কেউ যেদি মামলা করতে আসে তাহলে বলতে পারবো।’

জানা গেছে, গত ২১ জুলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চট্টগ্রামে আসেন নোবেল। এরপর এক তরুণী নোবেলের সঙ্গে দেখা করতে চাইলে তাকে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে ডেকে নেন ও ধ’র্ষণ করেন নোবেল। আরও জানা গেছে, ওই তরুণী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের একজন শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে নোবেলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক