সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চুমু খাবো না…’

news-image

বিনোদন ডেস্কঃ পশ্চিম বাংলার জনপ্রিয় নায়িকা ও বর্তমান সাংসদ মিমি চক্রবর্তী। সাত বছরের ক্যারিয়ারে ক্যামেরার সামনে কোনদিন চুমু খেতে দেখা যায়নি তাকে! এমনকি তেমন সিরিয়াস ঘনিষ্ঠ দৃশ্যও করেননি তিনি।তবে সম্প্রতি শোনা গিয়েছিল, কলকাতার নামজাদা পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে মিমি অভিনয় করতে চলেছেন। আর সেখানে তিনি চুমুও খাবেন, ঘনিষ্ঠ দৃশ্যেও হাজির হবেন। অবশেষে এবার জানা গেলো, ছবিটি করছেন না মিমি!

কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন, চুমু খাবো না আর ঘনিষ্ঠ দৃশ্যও আমি করবো না।মিমির ভাষ্য, সমালোচনার জন্য যে আমি চুমু বা ঘনিষ্ঠ দৃশ্য করছি না, তা কিন্তু নয়। সাংসদ হওয়াটাও এ ক্ষেত্রে একমাত্র কারণ নয়। আমি কোনও দিনই এই কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তা হলে ক্যারিয়ারের এমন পর্যায়ে কেনই বা করবো?

এদিকে, প্রতিম ডি গুপ্তের ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। তিনি এবার মিমির বদলে অন্য অভিনেত্রীর খোঁজ করছেন।এদিকে কলকাতার নায়িকা মিমি ব্যস্ত তার প্রথম মিউজিক অ্যালবামের কাজ নিয়ে। আগামী রোববার (২২ সেপ্টেম্বর) তার অ্যালবামের লঞ্চ।এছাড়াও মিমি এবার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন।

এদিকে বর্তমান ব্যস্ততা নিয়ে নায়িকা মিমি জানালেন, বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। অরিন্দম শীল জানুয়ারি মাস নাগাদ মিমিকে নিয়ে ‘খেলা যখন’ ছবিটি শুরু করতে চান, জানালেন মিমি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক