সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সামনেই হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভাঙলেন অধ্যক্ষ!

news-image

টেবিলের উপর সাজানো মোবাইল। হাতুড়ির এক এক ঘায়ে ভেঙে চলেছেন শিক্ষক। সামনে জড়োসড়ো হয়ে বসে মোবাইল-নিধন দেখছে ছাত্রীরা। তারটাও যে ভাঙবে একটু পরেই! বিষন্ন মুখে তারই প্রতীক্ষা। বৃহস্পতিবার এমনটাই ঘটেছে ভারতের কর্ণাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভেঙেছেন যে অধ্যক্ষ তার নাম আরএম ভাট। এই অধ্যক্ষের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, এমইএস চৈতন্য পিইউ কলেজে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু কলেজ কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সেলফোন ব্যবহার চালিয়ে যায়।

শিক্ষার্থীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, তারা যদি মোবাইল ফোন ক্লাশে ব্যবহার করে ধরা পড়ে তবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ক্লাশে লেকচার দেওয়ার সময়ও শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে বার্তা (এসএমএস) বিনিময় করে।

এদিকে, গত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের তল্লাশি চালিয়ে ১৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই প্রেক্ষিতে শিক্ষার্থীদের কলেজের হলরুমে একত্রিত হতে বলা হয়। এরপর অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে কয়েকটি মোবাইল ফোন ভাঙেন।

কর্ণাটকের ইংলিশ মিডিয়াম স্কুলগুলির ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সাধারণ সম্পাদক ডি শশী কুমার ইন্ডিয়া টুডে টিভিকে জানানস, স্কুলগুলির পাশাপাশি কলেজগুলিতেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই জাতীয় শাস্তি দেওয়া দরকার।

তিনি বলেন, শিশুরা স্কুল-কলেজগুলিতে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে আসছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এ বিষয়টি আমলে নেন না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে