সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে জাহান্নামি বলায় পাকিস্তানি গায়িকার দুই বছরের জেল

news-image

বিনোদন ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাহান্নামে মরার অভিশাপ দিয়েছেন পাকিস্তানি এক গায়িকা। সেই অভিযোগে তাকে দুই বছরের জেল দেয়া হয়েছে। পাকিস্তানের সেই খ্যাতনামা পপ গায়িকা এবং টেলিভিশনের সঞ্চালিকার নাম রবি পীরজাদা।

সাপ-কুমির সঙ্গে নিয়ে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছিলেন, ‘তার এই প্রিয় বন্ধুরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে বসে আছে। মোদি যেন জাহান্নামে যান।’ সেই রবি পিরজাদাই এখন ঘোর বিপাকে। মোটা টাকার জরিমানা সহ দুই বছরের জেল হয়েছে তার। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে এই শাস্তির মুখে পড়লেন গায়িকা।

গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। ৫০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গিয়েছিল, রবির হাতে রয়েছে একটি সাপ, সামনে আরও একটি সাপ এবং রয়েছে একটি কুমির।

সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছিল সেই ভিডিও। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করে রবি পিরজাদা লিখেছিলেন, ‘মোদীর বিরুদ্ধে একটা কাশ্মিরী মেয়ে তৈরি করছি। তবে আর যাই হোক ওই লোকটাকে জাহান্নামে যেতেই হবে। আর তার মতো বাকি লোকগুলোকেও যেতে হবে জাহান্নামে!’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক