,

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া, শতাধিক ফ্লাইট বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বর্নিও ও সুমাত্রা দ্বীপের বনাঞ্চলে অব্যাহত দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ কয়েকটি শহর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই দাবানলের দূষিত বাতাস ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও।

কুয়ালালামপুরের সুউচ্চ ভবনগুলো ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। অনেক জায়গায় শিক্ষার্থীদের মাস্ক পরে ক্লাস করতে হচ্ছে। এছাড়া দুর্ঘটনা রোধে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার সেনা সদস্যও মোতায়েন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্তৃপক্ষ মুহাম্মদ ইউসুফ বলেন, বিমান চলাচলের উপযোগী করে তুলতে আমরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু কালো ধোঁয়ার মাত্রা বেড়েই চলছে। আমাদের কাছে সবার আগে নিরাপত্তা।

শুকনো মৌসুমে ইন্দোনেশিয়ায় পামসহ বিভিন্ন শস্যের জমিগুলো পরিষ্কার করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগুন লাগিয়ে থাকে- এমন অভিযোগ করে আসছে মালয়েশিয়া সরকার। অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে দাবানলের ঘটনায় ৩০টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে জাকার্তা।

দাবানল নিয়ন্ত্রণে না আনা গেলে পরিবেশে বিপর্যয়ের পাশাপাশি বিষাক্ত ধোঁয়া দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। চিকিৎসকরা বলছেন, এতে শ্বাসকষ্টসহ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা