বিশ্বের সব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আফ্রিদির
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি প্রশ্ন তুলেছেন কেন বারবার মুসলিম সম্প্রদায়ের উপরই এমন অন্যায়-অবিচার করা হচ্ছে? শুক্রবার আজাদ কাশ্মীরের মুজফফরাবাদে ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের একত্রিত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির প্রধানমন্ত্রীর মতো একই কথা বলছেন শহীদ আফ্রিদি।
আফ্রিদি বলেছেন, এ সমস্যা শুধু কাশ্মীরের নয়। কাশ্মীরের সমস্যার সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক। আফ্রিদি আরো বলেন, সারা বিশ্বে যেখানেই মানুষের ওপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে।











