সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদেনের ছেলের মৃত্যু নিশ্চিত করেছেন ট্রাম্প

news-image

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে মারা গেছেন। গত মাসে আমেরিকার সংবাদ মাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হা’মলায় তার নি’হত হবার খবর প্রকাশ করে।

দু বছর আগে আমেরিকা তাকে বিশ্ব স’ন্ত্রাসী হিসাবে আনুষ্ঠানিকভাবে চিহ্ণিত করে। ব্যাপকভাবে মনে করা হতো যে হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরী। হামজার বয়স ধারণা করা হয় প্রায় ৩০ বছর। তিনি আমেরিকা এবং অন্যান্য দেশের ওপর আ’ক্রমণ চালানোর ডাক দিয়েছিলেন।

”হামজা বিন লাদেন, আল কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র, আফগানিস্তান/পাকিস্তান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানোর স’ন্ত্রাস বিরোধী এক অভিযানে নি’হত হয়েছেন,” হোয়াইট হাউস থেকে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন মি: ট্রাম্প।

”হামজা বিন লাদেনের মৃত্যু আল কায়দার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বপদে শূন্যতা সৃষ্টি করবে এবং তার বাবার সঙ্গে হামজার প্রতীকী যোগাযোগের জায়গাটাও তার মৃত্যুতে ধাক্কা খাবে। শুধু তাই নয়, দলের গুরুত্বপূর্ণ কার্যক্রমও এর ফলে বাধাগ্রস্ত হবে।”

আমেরিকা কখন এই অভিযান চালিয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। মাত্র ফেব্রুয়ারি মাসে আমেরিকান সরকার হামজাকে ধরিয়ে দেবার জন্য দশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। হামজা বিন লাদেনকে মনে করা হতো আল কায়দার উঠতি নেতা।

অগাস্ট মাসে খবর দেয়া হয় যে গত দুই বছরে কোন সময়ে এক সামরিক অভিযানে হামজা বিন লাদেন নিহত হয়েছেন এবং ওই অভিযানে আমেরিকা জড়িত ছিল। তবে অভিযানের সুনির্দিষ্ট তারিখ বা সময় স্পষ্ট করে বলা হয়নি।

১৯৮০র দশকের শেষ দিকে আফগানিস্তানে দলের আত্মপ্রকাশ। দখলদার সোভিয়েত বাহিনীকে হঠানোর জন্য তখন আমেরিকা সমর্থিত মুজাহেদিনদের সাথে যোগ দিয়ে লড়ছিল আরব স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছা সৈনিকদের সহায়তা করতে ওসামা বিন লাদেন একটি সংগঠন গড়ে তোলেন যা পরিচিত হয় আল-কায়দা নামে যার অর্থ ”ভিত্তি”।

তিনি আফগানিস্তান ত্যাগ করেন ১৯৮৯ সালে। এরপর তিনি আবার আফগানিস্তানে ফিরে যান ২৯৯৬সালে কয়েক হাজার বিদেশি মুসলিমের জন্য সামরিক প্রশিক্ষণ শিবির পরিচালনার জন্য। আমেরিকা, ইহুদী ও তাদের মিত্রদের বি’রুদ্ধে জিহাদ ঘোষণা করে আল-কায়দা।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক