সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

news-image

সম্প্রতি সিরিয়ায় একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হা’মলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কৌশলগত নানা কারণে সেসব হা’মলার পাল্টা জবাব দেয়নি দেশটির মিত্রপক্ষ রাশিয়া। কিন্তু আবারও সেখানে হা’মলা চালালে ইসরায়েলি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার সোচি শহরে সিরিয়ার ‘সুরক্ষা সমন্বয়’ বিষয়ে পুতিন ও নেতানিয়াহুর বৈঠকের পর এ হুঁশিয়ারির খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে পুতিন বলেন, সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলি হা’মলা মেনে নেওয়া মানে মস্কো ও দামেস্কের বন্ধুত্বকে হেয় করা।

সিরিয়ায় ইসরায়েলের যে কোনো রকম বিমান হা’মলা ঠেকাতে রাশিয়া নিজেদের যুদ্ধবিমান অথবা এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারেরও হু’মকি দেয় বলে প্রতিবেদনে বলা হয়।

এর আগে গত মাসে দামেস্কের নিকটবর্তী কৌশলগত এলাকা কাসিওনে ইসরায়েলি একটি বিমান হা’মলা ঠেকিয়ে দেয় মস্কো। সেখানে সিরিয়ার একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যাটারি বসানো রয়েছে। পরে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনেইতরা প্রদেশের একটি ফাঁড়ি ও পশ্চিম উপকূলীয় লাতাকিয়া প্রদেশে আরও দু’টি বিমান হা’মলা ঠেকানো হয়।

গত মাসে সিরিয়া ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র হা’মলা প্রতিহত করে। অন্যদিকে তেলআবিবের ক্রমাগত আগ্রাসী আচরণ সত্ত্বেও রাশিয়া প্রতিশ্রুত ভূমিকা না রাখায় দামেস্ক মস্কোর ব্যাপারে সংশয়ী হয়ে উঠছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সময় ইসরায়েল সিরিয়ায় হা’মলা চালিয়েছে বলে জানান দিয়েছে। এসব হা’মলার কিছু কিছু লেবাননের আকাশসীমা থেকেও চালানো হয়। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননেরও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়া ইস্যুতে পুতিনের সঙ্গে নেতানিয়াহুর সর্বশেষ সাক্ষাৎ ‘ব্যর্থতায়’ পর্যবসিত হয়েছে। এতে সিরিয়ার ব্যাপারে তেলআবিব ও মস্কোর মতানৈক্য নিরসনে কোনো সাফল্য আসেনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে