সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে শুভ সূচনা আফগানের

news-image

আবারও নিজেদের শক্তি দেখালো আফগানিস্তান। টি-টোয়েন্টিতে তারা যে শক্তিশালী সেটা আবারও প্রমাণ করলেন। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে আফগানরা। বাংলাদেশের পর আফগানদের বিরুদ্ধেও হারলো জিম্বাবুয়ে। শুরুতে ব্যাটিং করে ১৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিলো রশিদ খানরা। জবাবে ১৬৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

আইসিসির নিষেধাজ্ঞায় থাকা জিম্বাবুয়ে নিজেদের ফিরে পেতে এই সিরিজে দারুণভাবে লড়ছিলো। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আফিফের কাছে এবং গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে নজিবুল্লাহ জাদরানের কাছে হেরে গেছে। তাছাড়াও এই ম্যাচে জ¦লে উঠেছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবী।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার ম্যাচের শুরুতেই। আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লা ও হযরতুল্লাহ জাজাই ৫ ওভারেই স্কোর বোর্ডে জমা করেন ৫০ রান। জাজাই ১৪ বলে ১৩ রান করে ফেরেন। পরে ২৪ বলে ৫টি চার ও দুটি ছয়ে ৪৩ রান করে ফেরেন গুরবাজ। নাজিব তারাকাই ১৪ রান করে ফেরেন। পরে ঝড় তোলেন নবী ও নজিবুল্লাহ। মাত্র ৩৫ বলে ১০০ রানের জুটি গড়েন এদুজন। নবী ১৮ বলে ৩৮ রানে ইনিংসের শেষ বলে আউট হন। জাদরান ৩০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন।

জবাবে মাসাকাদজা ও উইলিয়ামস খালি হাতে প্যাভিলিয়নে ফিরলে বিপদে বড়ে জিম্বাবুয়ে। তবে টেইলর (২৭), রায়ান বার্ল (২৫), মোতুম্বাজি (২০), মাদজিভা (১৫) ও জার্ভিসরা (১৫) চেষ্টা চালান। ২২ বলে ৪২ রানের অসাধারণ ইনিংস খেলেও ব্যর্থ হন চাকাবভা। জিম্বাবুয়ে মূলত সফল হতে পারে না রশিদ খান ও ফারিদ আহমেদদের জন্য। এ দুজন দুটি করে উইকেট নেন। সিরিজের তৃতীয় ম্যাচে রোববার মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে