,

আফগানদের কাছেও হারল জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের রানের পাহাড় ডিঙাতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। রশিদ খানদের করা ১৯৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ২৮ রানে হেরে যায় হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বাধীন দলটি।আগের দিন বাংলাদেশের বিপক্ষে তিন উইকেটে হেরে গিয়েছিল জিম্বাবুয়ে।শনিবার নজিবুল্লাহ জাদরানের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৬৯ রান করেন নজিবুল্লাহ। এছাড়া ৪৩ রান করেন রহমতশাহ।

টার্গেট তাড়া করতে নেমে আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে অপরাজিত ৪২ রান করেন চাকাভা। এছাড়া ২৭ রান করেন ব্রান্ডন টেইলর।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানরা।

উদ্বোধনী জুটিতে রহমতউল্লাহ গুরবাজের সঙ্গে ৫.৪ ওভারে ৫৭ রানের জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই। ১৪ বলে মাত্র ১৩ করে আউট হন হজরতউল্লাহ।ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া রহমতউল্লাহ উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৪ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন তিনি। দলীয় ৬০ রানে ফেরেন তিনি।

এরপর ৩০ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নজিব তারকাই ও আসগর আফগান। ১৩.২ ওভারে ৯০ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি।

এই জুটিতে তারা রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান। ৪৬ বলে ১০৭ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে ৬টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৬৯ রান করেন নজিবুল্লাহ। এ ছাড়া ১৮ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১