সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতার ব্যানার গায়ে পড়ে তরুণীর মৃত্যু, দেশজুড়ে তোলপাড়

news-image

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চেন্নাইয়ে রাস্তার মধ্যে টানানো একটি ব্যানার গায়ে পড়ে দুর্ঘটনায় মারা গেছেন এক তরুণী। এ নিয়ে সরব হয়েছে দেশটির আদালত, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমগুলো। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় রাজনৈতিক দলের সব ব্যানার-পোস্টার সরিয়ে ফেললেও থামছে না বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৩ বছর বয়সী শুভশ্রী রবি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাজ করতেন একটি আইটি কোম্পানিতে। ঘটনার দিন অফিস শেষে নিজের স্কুটিতে বাসায় ফিরছিলেন তিনি।

পল্লভারাম-থোরাইপক্কম রেডিয়াল রোড এলাকায় পৌঁছালে রাস্তার মধ্যে ল্যাম্পপোস্টের সঙ্গে ঝোলানো একটি বড় ব্যানার খুলে তার গায়ের ওপর পড়ে। এতে ব্যস্ত সড়কের মধ্যেই পড়ে যান শুভশ্রী। সঙ্গে সঙ্গে একটি পানির ট্যাংকার সজোরে ধাক্কা দেয় তাকে। মাথায় হেলমেট থাকলেও বাঁচানো যায়নি এ মেধাবী তরুণীকে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।

জানা যায়, ব্যানারটিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিসামি, তার ডেপুটি পান্নিরসিভলাম ও সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি ছিল। আর এটি টানিয়েছিলেন রাজ্যে ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাগামের (এআইডিএমকে) এক নেতা। কারণ, ওই নেতার পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণ চেন্নাইয়ের যুগ্ম-পুলিশ কমিশনার সি মহেশ্বরী জানিয়েছেন, ব্যানারটি অবৈধভাবে টানানো ছিল। যারা এটি টানিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুভশ্রীকে ধাক্কা দেওয়া ট্যাংকারের চালককে আটক করা হয়েছে। যে প্রেসে ওই ব্যানার প্রিন্ট করা হয়েছিল, সেটিও সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেপরোয়া গাড়িচালনা, জননিরাপত্তা বিপন্ন করা ও অসাবধানতার কারণে মৃত্যুর দায়ে একটি মামলা দায়ের হয়েছে। তবে, যে নেতা এ ব্যানার টানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, শুভশ্রী মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শনিবার (১৪ সেপ্টেম্বর) সরকারের কঠোর সমালোচনা করেছেন মাদ্রাজ হাইকোর্ট। এ বিষয়ে সরকারের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন আদালতের বিচারক।

একই বিষয়ে সরকার ও পুলিশের সমালোচনায় মেতেছে বিরোধীদল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামও (ডিএমকে)। দলের প্রধান এম কে স্ট্যালিন এক টুইট বার্তায় বলেন, সরকারের উদাসীনতা, কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও পুলিশের অযোগ্যতাই শুভশ্রী রবির প্রাণ কেড়ে নিয়েছে। ক্ষমতার অহংকারের কারণে এ নৃশংসতায় আর কত প্রাণ বলি হবে?

কোনো অনুষ্ঠানে ব্যানার-বিলবোর্ড থাকলে সেখানে আর যোগ দেবেন না বলে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন ডিএমকে প্রধান। যে এসব টানাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ক্ষমতাসীন দল এআইএডিএমকে’ও আর কোনো ব্যানার-বিলবোর্ড না টানাতে নির্দেশ দিয়েছে নেতাকর্মীদের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক