,

মার্কিন সেনা অফিসার হলেন বাংলাদেশি তরুণী

news-image

শৈশবেই বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আফিয়া জাহান পম্পি (২০)। বর্তমানে দেশটির ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন তিনি।তবে এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণী মার্কিন সেনাবাহিনীতে অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। মেয়ের এ অর্জনে আপ্লুত মা নুরুচ্ছাবাহ সবার কাছে দোয়া চেয়েছেন।

মেয়ে মার্কিন সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় উচ্ছ্বসিত আফিয়ার বাবা মেজবাহ উদ্দিনও। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের অনেক দিয়েছে। এ দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমার মেয়ে নতুন এক স্বপ্ন-যাত্রা শুরু করেছে।’

নিজের এ কৃতিত্বে মা-বাবার মতোই খুশি আফিয়া জাহানও। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের দেশ। এ দেশকে আমি আমার কাজ দিয়ে কিছু দিতে চাই। এ প্রত্যয় আমার শৈশব থেকেই।’

আফিয়ার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জামালপুর গ্রামে। দেশে থাকতে আফিয়ার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন। এরপর প্রায় দুই দশক আগে সপরিবারে নিউইয়র্কের ব্রুকলিনে চলে যান তিনি।তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে মেজবাহ উদ্দিনের সংসার। অন্য দুই মেয়ে সাদিয়া ও পৃথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর