,

প্রধানমন্ত্রীর ফোন পেয়ে কেঁদে ফেললেন আফিফ!

news-image

ত্রিদেশীয় টি-টয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এদিন সিনিয়রদের ব্যর্থতার দিনে দলকে বিপর্যয়ের মুখ থেকে তুলে আনতে জ্বলে উঠেছিলেন ১৮ বছর বয়সি টগবগে তরুণ আফিফ।

এদিন ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই দলকে জয় এনে দিলেন তিনি। মুহূর্তটি ছিল হয়তো তার খেলোয়াড়ি জীবনের ঐতিহাসিক ঘটনা। এদিকে প্রবল মধুর আবেগে থর থর করে কাঁপছিল তার ভেতরটা। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি। ইতিহাসটা লেখা হলো খানিকটা পরে।

এরপর খেলা শেষে যখন বিজয়ের আবেগে উড়ছে সবাই, তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এগিয়ে আসেন তার দিকে। ফোন এগিয়ে কথা বলতে বলেন। ফোনের ওপাশের কণ্ঠস্বর শুনে আফিফের যেন অবিশ্বাস্য মনে হলো। প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন দিচ্ছেন! মুখে তার কথা সরছিল না।

এ সময় আবেগের চাপ সামলাতে না পেরে কেঁদেই ফেললেন আফিফ। শুধু মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামই নয়, সে কান্নার সাক্ষী হয়ে রইলো গোটা বিশ্বই। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের নায়ক আফিফ। ম্যাচ শেষে পান ম্যাচসেরা পুরুস্কার।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১