সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির ২ তেল স্থাপনায় ড্রোন হা’মলা, ভয়াবহ আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদির দুটি তেল স্থাপনায় ড্রোন হা’মলা চালানো হয়েছে। শনিবার সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হা’মলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় হা’মলা চালানো হয়।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত দুই স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন অ্যারামকোর নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হা’মলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হা’মলা চালিয়ে যাচ্ছে। ওই হা’মলা সম্পর্কে অ্যারামকোর তরফ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে