,

কাশ্মীরকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচান: জাকির নায়েক

news-image

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের ঘটনায় মোদি সরকারের সমালোচনা করেছেন ইসলামি বক্তা জাকির নায়েক। তিনি বলেছেন, ‘ভারত সরকারের এই সিদ্ধান্ত আরেকটি ফিলিস্তিন সৃষ্টি করবে।’

সম্প্রতি এক বিবৃতিতে জাকির নায়েক বলেন, ‘কাশ্মীর সঙ্কট আরও একটি ফিলিস্তিন তৈরি করবে। কাশ্মীর সঙ্কটের মধ্য দিয়ে চরম ডানপন্থী বিজেপি সরকারের ঘৃণা উসকে দেয়ার লক্ষণ দেখা যাচ্ছে।’

তাছাড়া আরও কয়েকটি রাজ্যের বিশেষ মর্যাদা থাকা সত্ত্বেও কাশ্মীরকে ‘টার্গেট’ করা হচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন জাকির নায়েক।

এ ব্যাপারে তিনি বলেন, ‘কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ১০ লাখ সৈন্য মোতায়েন করে কাশ্মীরীদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, যা দেশটির সবচেয়ে বড় মুসলিম কমিউনিটির ওপর বিজেপি সরকারের যুদ্ধের শামিল। এটা কেবল শুরু এবং এটা আরও খারাপ হওয়ার আগে থামানো দরকার।’

এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার সখ্যতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘কাশ্মীরের বিষয়ে ভারতকে যদি ইসরায়েল টিউটোরিয়াল দেয় তাহলে আমি অবাক হবো না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর