,

মাশরাফির নতুন উপাধি

news-image

সারাদেশের ২০০০ সালের এসএসসি ও ২০০২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১১ হাজার সদস্যের সংগঠন বিগগেস্ট ইভেন্ট। শুক্রবার সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন তারা। যেখানে অনুষ্ঠানের আয়োজকগণ তাদের প্রিয় খেলোয়াড়, প্রিয় ব্যক্তিত্ব মাশরাফি বিন মুর্তজাকে ‘প্রিন্স অফ হার্ট’ উপাধি ঘোষণা দেন। মাশরাফি বিন মুর্তজাও তাদের সকল ভালো কাজের সঙ্গে থাকার কথা জানান।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিগগেস্ট ইভেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

যদিও মাশরাফি বিন মুর্তজা ১৯৯৯ এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং তার সহধর্মিণী সুমনা হক সুমি ছিলেন ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। যে জন্যই আসা এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাশরাফি বিন মুর্তজা একজন জীবন্ত কিংবদন্তী, যার জন্য বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। আজকের বাংলাদেশ ক্রিকেটের সফলতার নায়ক আমাদের মাশরাফি। মাশরাফিকে দেখে এদেশের তরুণ প্রজন্মের সকলে অনুপ্রাণিত হয়ে থাকে।

বক্তৃতাকালে মাশরাফি বিন মুর্তজা বলেন, আজকে এখানে আপনারা শুধু আমাকেই লিজেন্ড বলে সম্বোধন করেছেন- এই কথাটিতে আমার আপত্তি আছে,আমি লিজেন্ড হতে পেরেছি কিনা জানি না। তবে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই লিজেন্ড। যারা হয়তো ক্যামেরার সামনে আসেন না, যাদেরকে মানুষ কম চেনেন। কিন্তু তাদের অনেকেই অনেক লিজেন্ডারি কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে।

নড়াইল-২ আসনে সংসদ সদস্য মনোনয়নের পরেই নয়, তার আগে থেকেই মাশরাফি লড়ে যাচ্ছেন ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে। এখানে এসেও সবাইকে মনে করিয়ে দেন যে যার জায়গা থেকে ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। অনুষ্ঠানে উপস্থিত থাকা আইনজীবীদের অনুরোধ করেন, মাদক ও ধর্ষণের আসামিদের পক্ষে মামলায় না লড়বার।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১