,

সন্ধ্যা সাতটায় আবারও মাঠ পরিদর্শন

news-image

বৃষ্টির কারণে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময়ে টস হয়নি, স্বভাবতই খেলাও সময়মতো শুরু করা সম্ভব হচ্ছে না।

সন্ধ্যা সোয়া ছয়টায় মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। মাঠ দেখার পর তারা সিদ্ধান্ত নিতে পারেননি, খেলা কখন শুরু করা যাবে। সন্ধ্যা সাতটায় আরও একবার মাঠ পরিদর্শন করবেন তারা। টেস্টের লড়াই শেষ। আফগানিস্তানের কাছে লজ্জার হার ভুলতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দিকে তাকিয়ে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল ৬ টায়। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডোর কারণে মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় টসই হয়নি।

আজ (শুক্রবার) সারাদিনই ঢাকায় কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরেছে। আপাতত বৃষ্টি বন্ধ। তবে মাঠ অনেকটাই ভেজা রয়ে গেছে। মাঠ শুকানোর জন্য কাজ করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১