,

ক্রিকেটারের ‘পায়ের বুড়ো আঙুল’ কে’টে ‘হাতে’ বসিয়ে দিলেন ডাক্তার!

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকে’টে ঘটে গেল বিরল ঘটনা। ডাক্তারদের ভুলে নষ্ট হয়ে গেল এক প্রতিভাবান ক্রিকেটারের জীবন। ভুল করে সেই ভুল লুকোনোর জন্য আরও বড়ো ভুল করে ফেলেন ডাক্তাররা আর তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অস্ট্রেলিয়ার ঘটনা। ব্রিটনি থমাস নামের এক উঠতি ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিলেন ডাক্তাররা। ম্যাচ চলাকালীন হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিল ব্রিটনি। যন্ত্রণা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শ নিতে যায় ১৭ বছর বয়সী ব্রিটনি।

মেলবোর্ন শহর থেকে ঘণ্টাদুয়েকের পথ। লাটরোবে রিজিওনাল হাসপাতালের চিকিত্সকরা তাকে বলেন, একটা সাধারণ অপারেশন করতে হবে। তাহলেই আঙুলে আর কোনও সমস্যা হবে না। অপারেশনের জন্য সম্মতি জানায় ব্রিটনির পরিবারের সদস্যরা।

অপারেশনের পর কাঁটা জায়গায় অদ্ভুতভাবে প্লাস্টার করে দেন চিকিৎসকরা। তারপর ওই অবস্থাতেই ব্রিটনিকে বাড়ি যেতে বলা হয়। কিন্তু অপারেশনের একদিন পর থেকে আঙুলে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তার। ছয়দিন পর ফের হাসপাতালে আসে ব্রিটনি।প্লাস্টার খুলে দেখা যায়, আঙুলের অনেকটা অংশে পচন ধরেছে। পুরো আঙুলে কালচে দাগ হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে।

আঙুলের এমন অবস্থা দেখার পর চিকিৎসকরা অনায়াসে বলে দেন, “তোমার এই আঙুল আর রাখা যাবে না। কেটে বাদ দিতে হবে।”ডাক্তারদের মুখে এমন কথা শুনে চমকে ওঠে ব্রিটনি ও তার পরিবারের লোকজন। কিন্তু উপায় না দেখে আঙুল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। বিপত্তির শেষ হয় না। বরং আরও বড় বিপদ হয় ব্রিটনির।

অস্ট্রেলিয়ার একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে, ব্রিটনির হাতের বুড়ো আঙুলের জায়গায় পায়ের বুড়ো আঙুল বসিয়ে দেন ডাক্তাররা। চিকিৎসকদের এমন ভুলে, ঘটনার আকস্মিকতায় ও আঙুল হারানোর যন্ত্রণায় মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন ব্রিটনি। শরীরের আরেক অংশ থেকে মাংসপেশি তুলে অপারেশন করে তার পায়ের বুড়ো আঙুলের জায়গায় বসিয়ে দেন চিকিৎসকরা।

ব্রিটনি বলছিলেন, “লোকে আমাকে বলে তোমার হাতের আঙুলটা এমন কেন! আমি ওদের বলি এটা আমার হাতের নয় পায়ের আঙুল! শুনে সবাই আঁতকে ওঠে। আমি এখন আর ব্যাট গ্রিপ করতে পারি না। পায়ের আঙুল না থাকায় শরীরের ব্যালান্স বজায় রাখতেও সমস্যা হয়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। আর সেই স্বপ্ন পূরণ হবে না।” খবর : দ্য সান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা