,

পাপনের চোখে সাকিব সেরা অধিনায়ক, মুশফিক সেরা ব্যাটসম্যান

news-image

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন তিনি অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত নন। টেস্টে হারার পরে তার কণ্ঠে সেই একই সুরের পুনরাবৃত্তি। তাই সবার মনেই প্রশ্ন জেগেছিল সাকিবের অধিনায়কত্বের দিন কী তাহলে শেষ? তবে সাকিবের নেতৃত্বে কোনো ঘাটতি দেখছেন না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বরং তার চোখে সাকিবই সেরা অধিনায়ক। সাকিব ছাড়া এই মুহূর্তে অধিনায়কত্ব করার মতো কাউকে দেখছেন না তিনি।

বিসিবি সভাপতির ভাষায়, ‘ও অনেক সার্ভিস দিয়েছে, আমরা মনে করি সে হলো সেরা অধিনায়ক। আমাদের হাতে যে অপশন আছে তাদের মধ্যে থেকে সে সেরা।’’ আজ বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের অধিনায়কত্বকে এভাবেই মূল্যায়ন করছিলেন তিনি।

‘অধিনায়কত্বের জন্য প্রস্তুত না’ সাকিবের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পাপন বলেন, ‘এটি ঠিক যে আমরা দেখছি টেস্টের ব্যাপারে বেশ কিছুদিন থেকে ওর আগ্রহ তেমন ছিল না। বিশেষ করে আপনারা যদি দেখেন দল যখন বাইরে যাচ্ছিল তখন টেস্টের সময় সে একটু ব্রেক চায়। ন্যাচারালি ওর হয়তো আগ্রহটা কম। তবে অধিনায়কত্ব নিয়ে কখনো শুনিনি, আমরা কখনো শুনিনি যে অধিনায়কত্ব নিয়ে ওর আগ্রহ কম আছে। তবে অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে। অধিনায়ক না হলে না খেলেও পারা যায়।’

অন্যদিকে, মুশফিককে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলে প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। তার মতে সাকিব-মুশফিকরা পারফর্ম করলে বাংলাদেশ যেকোনো দলকে যেকোনো অবস্থায় হারাতে পারে।

‘আমাদের দলে এখন তামিম নেই, কিন্তু দেখেন, সাকিব, মুশফিক, রিয়াদের মতো খেলোয়াড় আছে। এই মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমার দেখা বাংলাদেশের আজ পর্যন্ত ক্রিকেট দেখি তাহলে আমার হিসেবে সে সেরা ব্যাটসম্যান। তামিম সেরা ওপেনার বাংলাদেশের। সাকিব বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এই বিশ্বকাপে ও ছিল সেরা খেলোয়াড় বলে আমি মনে করি। রিয়াদ একজন অসাধারণ খেলোয়াড়। বহু ম্যাচ সে আমাদের জিতিয়েছ’, বললেন পাপন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১