সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্ররা কেঁদেই চলেছেন, শাশুড়ির ম’রদে’হ শ্মশানে নিলেন চার পুত্রবধূ

news-image

মা মা’রা গেছেন দীর্ঘ দিন রোগে ভুগে। বাড়িতে শোকের ছায়া। চার ছেলে মেনে নিতে পারছেন না মায়ের মৃত্যু, দুঃখে-কষ্টে মূহ্যমান তারা। কেঁদেই চলেছেন। এগিয়ে এলেন চার পুত্রবধূ। জানালেন, তারা কিছু করতে চান শাশুড়ির জন্য। তাই শেষকৃত্যটুকু সম্পন্ন করলেন তারাই।
গোটা পাড়ায় তখন ধন্য ধন্য পড়ে গিয়েছে। চার পুত্রবধূর কাঁধে শাশুড়ির ম’রদে’হ। কাঁধে খাট নিয়ে শ্মশানের পথে এগিয়ে চলেছেন তারা। এই বিরল দৃশ্য নজর কেড়েছে সবার।

পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই প্রশংসা করছেন ওই চার পুত্রবধূর। বলছেন, এমনটা বিরল। সারা দেশে যখন শাশুড়ি-বউমার দ্বৈরথের নানা ঘটনা রোজ সামনে আসছে, নানা রকম হিংসাত্মক ঘটনা ঘটছে, তখন সেই বদনাম ঘোচানোর ব্যতিক্রমী ছবি ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, এমনই চাইছেন আত্মীয়-পরিজন-প্রতিবেশীরা।

সোমবার সকালে ভারতের বিড জেলার কাশীনাথ নগর এলাকার এই ঘটনার ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট-দুনিয়ায়। চিরাচরিত কাল ধরে চলে আসা নিয়ম এ রীতিকে ভেঙে খান খান করে দিয়ে এভাবেও যে মায়ের মৃত্যুকে বৌমা’রা কাঁধ দিতে পারেন, তা আগে কখনো দেখা যায়নি বলেই বলছেন অনেকে।

সুন্দরবাই দাগডু নাইকওয়াডে নামের বৃদ্ধা অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। সোমবার ৮৩ বছর বয়সে নিজের বাড়িতেই মা’রা যান তিনি। চার ছেলে, বৌমা, নাতি-নাতনিরা ভেঙে পড়ে স্বাভাবিক ভাবেই। সেই সঙ্গে ব্যবস্থা করেন, মায়ের চক্ষুদানের। কারণ সুন্দরবাইদেবীর শেষ ইচ্ছে ছিল, মৃত্যুর পরে তার স্বামীর মতোই চক্ষু দান করবেন।

এ সবের মধ্যেই দেরি হয়ে যাচ্ছিল শেষকৃত্যের। ক্রমে আরো বেশি ভেঙে পড়ছিলেন তার চার ছেলেই। তখনই এগিয়ে আসেন তাদের স্ত্রীরা। তারা জানান, শাশুড়ি-মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে চান তারাই। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাননি, এমনটা সম্ভব বলে। বিস্মিত হন আত্মীয়, প্রতিবেশী সবাই। কেউ বা তোলেন নীতির প্রশ্ন। কিন্তু তারা জানান, সব নীতিই ভাঙতে হয় এক দিন। শেষমেশ তাদের ইচ্ছে মেনে নেন সবাই।

নিয়ে আসা হয় খাট। ফুল, মালায় সাজিয়ে তোলা হয় বৃদ্ধার দেহ। পাড়া-প্রতিবেশীদের সাহায্যে ওই চার গৃহবধূর শাশুড়ির ম’রদে’হ তোলা হয় খাটে। সেই খাট কাঁধে তুলে নেন লতা, উষা, মনীষা ও মীনা। চার পুত্রবধূর কাঁধে চেপে শেষযাত্রা করেন বৃদ্ধা। পিছনে হেঁটে হেঁটে চলেন সারা গ্রামের মানুষ,আত্মীয়-পরিজন। বহু অচেনা মানুষও যোগ দেন, এমন দৃশ্য কখনো দেখেননি বলে।

প্রায় হাফ কিলোমিটার পথ শাশুড়ি মায়ের ম’রদে’হ বয়ে নিয়ে যান চার পুত্রবধূ। তার পরে গাড়িতে তুলে শ্মশানে নিয়ে যাওয়া হয় তাকে। শুধু তা-ই নয় বৃদ্ধার পারলৌকিক কাজকর্মও তারাই করবেন বলে জানা গেছে।

শাশুড়ি-বৌমার সম্পর্কে যে সমস্যা থেকেই যায়, তা সবাই স্বীকার করেন। কিন্তু এই ধারণাকেই মিথ্যে প্রমাণিত করলেন চার গৃহবধূ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে