,

ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করলো সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটি।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব এবং জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে সৌদি আরব। এমন বিপজ্জনক ঘোষণা যে কোনো ধরণের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে। এজন্য সৌদি আরব ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

সৌদি আরবের ওই বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের কোনো অপতৎপরতা সফল হবে না বলেও জানিয়েছে দেশটি।

ইসরাইলের এমন আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি আরব।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যাকা দখলের ঘোষণার বিষয়ে ইসলামি সহযোগিতা সংগঠনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা