,

নেইমারকে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেই গেলেন ফেঁসে!

news-image

চলতি বছরের মে মাসে নেইমারের বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ এনেছিলেন ব্রাজিলিয়ান এক মডেল। নাম তার নাজিলা ত্রিনদাদে। তার অভিযোগ ছিল, প্যারিসের একটি হোটেলে তাকে ধ’র্ষণ করেছিলেন নেইমার।

সে সময় নাজিলা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের সাথে পরিচয় হয় তার। তিনি নেইমারের দারুণ ভক্ত ছিলেন। এরপর নেইমারে আহ্বানে প্যারিসে যান তিনি। সেখানেই ১৫ মে তাকে ধ’র্ষণ করে পিএসজির তারকা।

ওই ঘটনা পর ভীষণ ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলে উঠতে সময় লাগে। ৩১ মে নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। নেইমার অবশ্য এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে এসেছিলেন। তার দাবী, যা হয়েছে তা দুই জনের সম্মতিতেই হয়েছে।

যাই হোক এই ঘটনায় তদন্তে নামে ব্রাজিলের সাও পাওলোর পুলিশ। সেই সময়টা বেশ খারাপ সময় পার করছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন। কোপার প্রস্তুতির জন্য ব্রাজিলে অবস্থান করছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে ছিটকে যান ব্রাজিল দল থেকে।তদন্ত শেষে সাও পাওলো পুলিশ অবশ্য ধ’র্ষণের কোন আলামত খুঁজে পায়নি। ফলে অভিযোগ থেকে মুক্তি মেলে নেইমারের।

তবে এখানেই থেমে থাকেনি পুলিশ। অভিযোগকারী সেই মডেল ও তার স্বামীর বিরুদ্ধে উল্টো প্রতারণা ও ব্ল্যাকমেইল চেষ্টার করার অভিযোগ এনেছে তারা।এদিকে এই ঘটনায় অবাক হয়েছেন মডেল নাজিলার আইনজীবী। তিনি জানান, তার মক্কেল আলভেসের সঙ্গে জোট করে নেইমারের কাছ থেকে কোনো প্রকার অর্থ আদায় করতে চাননি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১