শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবজি খেলতে বাধা, বাবাকে কু’পিয়ে হ’ত্যা করল ছেলে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন গেম পাবজি খেলার মারাত্মক নেশা ছিল ২৫ বছরের রঘুবীর কুম্বরের। এ নিয়ে নিত্যদিন অশান্তি লেগেই থাকত বাড়িতে। বাবা-মায়ের সঙ্গে হতো তুমুল ঝগড়া। ছেলেকে পাবজির নেশায় বুঁদ হতে বারণ করেছিলেন রঘুবীরের বাবা। তাই রাগের মাথায় বাবাকে ‘কু’পিয়ে হ’ত্যা করল ছেলে। এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে।

জানা গেছে, খু’ন হওয়া ৬৫ বছরের ঐ বাবার নাম শঙ্করাপ্পা কুম্বর। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। রবিবারই ছেলে রঘুবীরের সঙ্গে পাবজি খেলা নিয়ে তুমুল ঝগড়া হয় শঙ্করাপ্পার। এরপরেই বাবার মাথা এবং পা কে’টে তাকে খু’ন করে রঘুবীর। পরে পুলিশকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে নিরিবিলিতে বসে পাবজি খেলার জন্যই বাবাকে খু’ন করেছে সে।

অন্য আর একটি সূত্র জানায়, ছেলের পাবজি খেলা বন্ধ করতে বাড়ির ইন্টারনেট কানেকশন কে’টে দিয়েছিলেন শঙ্করাপ্পা। লুকিয়ে রেখেছিলেন রঘুবীরের ফোনও। এরপরেই নাকি পরিবারের বাকি সকলকে একটা ঘরে বন্ধ করে দেয় রঘুবীর। তারপর কু’পিয়ে খু’ন করে বাবাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রঘুবীর মানসিক ভাবে ভারসাম্যহীন। ইতিমধ্যেই খু’নের দায়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। সূত্র : দ্য ওয়াল।