সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তবুও আফগানদের কাছে লজ্জা বাঁচাতে পারলো না বাংলাদেশ

news-image

গতকাল চতুর্থ দিনের শেষ সেশন কিংবা আজ পঞ্চম দিনের প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি যেন গতকাল থেকেই বাংলাদেশের পক্ষ নিয়ে ব্যাটিং করে যাচ্ছিল। আজ প্রায় পুরো দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ বিকেলে শুরু হয় খেলা। ১৮.৩ ওভার টিকতে পারলেই ম্যাচটা ড্র করতে পারত বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় যেন বৃষ্টিও লজ্জা পেল! রশিদ খানের ঘূর্ণিবলে ১৭৩ রানেই প্যাকেট হয়ে গেল সাকিব অ্যান্ড কোং। ২২৪ রানের বিশাল জয় পেল আফগানিস্তান।

আজ পঞ্চম দিন মধ্যাহ্ণ বিরতির পর প্রথমবারের মতো খেলা শুরু হলে ১৩ বল পরেই আবার নেমে আসে বৃষ্টি। ওই সময়ে বাংলাদেশ ৭ রান সংগ্রহ করে। এরপর বিকাল ৪:২০ এ পুনরায় খেলা শুরু হয়। শুরুতেই জহির খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসান (৪৪)। টিকে থাকার লড়াই করতে করতে ১২ রানে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হন মেহেদী মিরাজ। রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি। ফিরতি ওভারে এসে তাইজুল ইসলামকে (০) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন আফগান অধিনায়ক। এই বিশ্বসেরা লেগ স্পিনার স্বীকৃত ব্যাটসম্যান সৌম্য সরকারকে (১৫) ইব্রাহিম জারদানের তালুবন্দি করতেই শুরু হয়ে যায় আফগানদের বিজয়োল্লাস।

গতকাল রবিবার ৩৯৮ রানের বিশাল টার্গেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সূচনা করেন লিটন দাস আর সাদমান ইসলাম। শুরুটা মোটামুটি ভালো হলেও ৩০ রানের জুটি জহির খানের বলে লিটন দাসকে (৯) দিয়ে পতনের শুরু। একে একে ফিরে যান তিনে নামা মোসাদ্দেক হোসেন (১২), মুশফিকুর রহিম (২৩), মুমিনুল হক (৩), মাহমুদউল্লাহ (৭)। ওপেনার সাদমান চেষ্টা করেছিলেন। তার ১১৪ বলে ৪১ রানের ইনিংস থামে মোহাম্মদ নবির বলে।

এই ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন আফগান অধিনায়ক রশিদ খান আর চায়নাম্যান বোলার জহির খান। ৬ উইকেটে ১৩৬ রান তুলে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। ৪:৪০ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে হয়তো কালই পরাজয় দেখতে হতো সাকিবদের। সাকিব ৩৯* আর সৌম্য ০* রানে অপরাজিত ছিলেন।

১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা আফগানিস্তান ২৬০ রানে অল-আউট হয়। এর আগে আফগানদের ৩৪২ রানের জবাবে ২০৫ রানেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তাছাড়া চট্টগ্রামে বাংলাদেশ চতুর্থ ইনিংসে কখনোই রান তাড়া করে জিততে পারেনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক