সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ রক্ষা হল না বাংলাদেশের : ইতিহাস আফগানিস্তানের

news-image

কেউ যদি যেচে পড়ে হেরে যায় তাহলে তাকে স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারেন না। এমনটা দেখা গেলো বাংলাদেশের বেলায়ও। সাগরিকায় বাংলাদেশ দল হারবে এটা মানতে পারছিলো না সেখানকার প্রকৃতিও। তাই বারবার বৃষ্টি এসে বাঁধা দিচ্ছিলো আফগানদের লড়াইয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না। মাত্র ১৫টি ওভারও মোকাবেলা করতে পারলো না সাকিব-সৌম্যরা। রাশিদ খানের ঘূর্ণিতে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে গুটিয়ে গেছে মাত্র ১৭৩ রানে। ফলে ২২৪ রানের বড় জয়ে ইতিহাস গড়লো টেস্ট ক্রিকেটের নবাগত দল আফগানিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পাওয়া প্রথম দল আফগানিস্তান। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছিলো আয়ারল্যান্ডকে। তবে অভিষেক টেস্টে ভারতের কাছে হেরেছিলো আফগানরা।

চট্টগ্রাম টেস্টে জয়ের পর মোহাম্মদ নবীকে গার্ড অব অনার দেন আফগানিস্তানের ক্রিকেটাররা। কারণ এটাই তার শেষ টেস্ট। প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেয়া রশিদ খান ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।