সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রযানের পেছনে মমতাকে বেঁধে দিতে চেয়েছিলেন বিজেপি নেতা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক- রাজনীতির অনেক অধ্যায় পেরিয়ে এবার চন্দ্রযান নিয়ে ভারতে চলছে খেলা। সেই খেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের সমালোচনা করতে গিয়ে পালটা বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

রবিবার ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নের এক সভায় রাহুল বলেন, ‘চন্দ্রযান ২ উৎক্ষেপণের আগে ভাবছিলাম, ইসরোর বিজ্ঞানীদের বলব, চন্দ্রযানের পেছনে এটাকে বেঁধে নিয়ে যান।’

এদিন তৃণমূলকে রাষ্ট্রের কলঙ্ক বলেও উল্লেখ করেন রাহুল, ‘চাঁদের কাছাকাছি গিয়ে চন্দ্রযান ২-এর সংযোগ হারিয়ে গেছে। সারা দেশের মানুষ কান্নায় ভেঙে পড়ছে। সারা দেশের মানুষ ওপর ওয়ালার কাছে প্রার্থনা করছে সংযোগ যাতে স্থাপন হয়। সারা দেশে তৃণমূল একমাত্র প্রার্থনা করছে, হে আল্লাহ, সংযোগ যাতে স্থাপন না হয়। এদের পাকিস্তানে গিয়ে বাস করা উচিত।’

‘যদি চন্দ্রযান যোগাযোগ স্থাপন করতে পারে তাহলে লিখে রাখুন, মমতা প্রশ্ন করবে চন্দ্রযান যে চাঁদে গেছে তার প্রমাণ কোথায়? বলবে, ওগুলো যে চাঁদের ছবি তার প্রমাণ কী? রাশিয়া, আমেরিকা থেকে চুরি করা আগের ছবি কি না তার প্রমাণ কী?’

এরপরই বিতর্কিত মন্তব্য করেন তিনি, ‘তাই আমি ভাবছিলাম চন্দ্রযান যাওয়ার আগে ইসরোর বিজ্ঞানীদের বলব, চন্দ্রযানের পেছনে এটাকে বেঁধে নিয়ে যান। যাতে প্রমাণ পেয়ে যাবে, দেখে আসবে কী হচ্ছে। রাষ্ট্রের গৌরবে কেউ যদি গর্বিত না হয় তাহলে সে রাষ্ট্রের কলঙ্ক।’

এর আগে গত শুক্রবার চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের চাঁদে আবতরণের নির্ধারিত সময়ের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মন্তব্য করেন, ‘এমন করছে যেন এই প্রথম চন্দ্রযান গিয়েছে।’ তাঁর এই মন্তব্যের সমালোচনা হয় ভারতজুড়ে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক