,

কাশ্মীরিদের ধরতে গিয়ে পানিতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু

news-image

ভারত অধিকৃত কাশ্মীরে সার্চ অপারেশনের সময় পানিতে ডুবে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কাশ্মীরের একটি পাহাড়ি এলাকায় অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে ইন্ডিয়া টুডে ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর খবরে বলা হয়, ভারতীয় বাহিনী গান্দারবাল জেলার সব রাস্তা বন্ধ করে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল। এ সময় বিভিন্ন বাড়িঘরের আসবাবপত্র বাইরে ছুঁড়ে ফেলে তারা।

তল্লাশি চলাকালে আসলাম খান নামে ওই সেনা পা পিছলে টিলার উপর থেকে নদীতে পড়ে যান। এসময় নদীর স্রোতে ভেসে গেলে উদ্ধারকারী দল কয়েক কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় ওই সেনা অফিসারকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে একমাসেরও বেশি সময়ধরে উপত্যকাটিতে কারফিউ চলছে। কারফিউ চলাকালীন বিভিন্ন জেলায় স্বাধীনতাকামীদের দমাতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। ভারত সরকার আটককৃতদের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিগত একমাসে জম্মু-কাশ্মীরে গ্রেফতারকৃতদের সংখ্যা ৫ হাজারের বেশি ছাড়িয়ে গেছে।

ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ মতে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপির সরকারের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চলটি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা