,

চট্টগ্রামে বৃষ্টি, চতুর্থ দিনের খেলায় বিলম্ব

news-image

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৭ রানের বড় লিড পায় আফগানিস্তান। তাদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ অধিনায়ক সাকিব এহসানউল্লাহ ও রহমত শাহকে তুলে নেন। সেই ধাক্কা সামলে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে। লিড নিয়েছে ৩৭৪ রানের। আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিন নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। চতুর্থ দিন বিশ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। বৃষ্টি থেমে গেছে। মাঠ পরিচর্যা শেষ হলেই মাঠে নামবে দু’দল।

আফসার জাজাই ৩৪ রানে দিন শুরু করবেন। তার সঙ্গে নামবেন ইয়ামিন আহমেদজাই। ওপেনার ইব্রাহিম জাদরান ৮৭ রানে আউট হয়েছেন। আসগার আফগান ৫০ করে ফিরেছেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা রহমত শাহ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন। এহসানউল্লাহ করেন ৪ রান। পরে হাসমতউল্লাহ নাঈমের বলে ১২ রানে ক্যাচ দেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ উইকেটে আড়াই রান চেজ করাই বড্ড কঠিন। সেখানে আফগানরা যে রান তুলেছে তাতে ম্যাচ আফগানদের পক্ষে চলে গেছে বলাই যায়।

এর আগে প্রথম ইনিংসে আফগানিস্তান ৩৪২ রানের বড় সংগ্রহ পায়। দলের হয়ে সেঞ্চুরি করেন রহমত শাহ। তিনি খেলেন ১০২ রানের ইনিংস। আসগর আফগান খেলেন ৯২ রানের ইনিংস। এছাড়া রশিদ খান ফিফটি করে। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে থামে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে বড় লিড পেয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। সঙ্গীর অভাবে ফিফটি করতে পারেননি আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক। তাইজুল ১৪ রানেই ফেরেন। নাঈম আউট হন ৭ রানে। আগের দিন ১৯৪ রানে শেষ করা বাংলাদেশ তাই বেশি আর এগুতো পারেনি। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক। এছাড়া লিটন দাস ৩৩ রান করেন।

প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন রশিদ খান। তিন উইকেট নেন মোহাম্মদ নবি। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে সাকিব তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। মেহেদি মিরাজ এক উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১