,

চন্দ্র মিশন ব্যর্থ, বিজ্ঞানীদের যা বলে বেরিয়ে গেলেন মোদী

news-image

চাঁদে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতে এক প্রকার মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।সে সময় ইসরোর কন্ট্রোলরুমে বিজ্ঞানীদের সাথেই অবস্থান করছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন তিনি।

মিশন ব্যর্থ হওয়ার খবর শুনে বিমর্ষ হয়ে ইসরো থেকে বেরিয়ে যান মোদী। কিন্তু, বিজ্ঞানীদের আশ্বস্ত করে বলেছেন, ‘জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভেঙে পড়ার কিছু নেই। আপনাদের সঙ্গে আছি। দেশ আপনাদের জন্য গর্বিত।’

নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের বলেন, এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সবরকমভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন।

মোদি আরও বলেন, আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখবে। তার কথায় , ভবিষ্যতে অভিযান করব। আমি আপনাদের পাশে। হিম্মত রাখুন। আপনাদের সাহসে দেশ আরও আনন্দ করবে।মধ্যরাতে বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদী ইসরোর কন্ট্রোলরুমে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন। তাকে পরিস্থিতি সম্পর্কে জানান ইসরোর বিজ্ঞানীরা।প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে প্রথম দেশের স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত। তবে শেষমেশ মিশন সফলের বার্তা দিতে পারেনি ইসরোর বিজ্ঞানীরা।

শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। তার পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর