,

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

news-image

জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ৯৫ বছর বয়সে মারা গেছেন।তার পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন।এপ্রিল থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৭ সালের নভেম্বরে সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যূত হন তিনি।

জিম্বাবুয়ের স্বাধীনতার পর হওয়া প্রথম নির্বাচনে ১৯৮০ সালে জয় লাভ করে প্রধানমন্ত্রী হন তিনি। ১৯৮৭ সালে প্রধানমন্ত্রীর দপ্তর বিলুপ্ত ঘোষণা করে দেশের প্রেসিডেন্ট হন।১৯২৪ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্মগ্রহণ করেন রবার্ট মুগাবে।১৯৬৪ সালে রোডেশিয়ার সরকারের সমালোচনা করায় এক দশকেরও বেশি সময় কারাবাস করেন তিনি।

১৯৭৩ সালে কারাগারে থাকাকালীন সময়েই জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের – যেই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি – প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

জিম্বাবুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন জিম্বাবুয়েকে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং সাদা সংখ্যালঘু বিধি থেকে মুক্ত করার জন্য উল্লেখযোগ্য অবদানের জন্য মিঃ মুগাবের অবদান অনস্বীকার্য।এসময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মি. মুগাবে আফ্রিকান জাতীয়তাবাদী এবং বিপ্লবী নায়ক হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর