,

হঠাৎ সীমান্তে সেনাদের সঙ্গে ইমরান খান

news-image

সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্য ও নি’হত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় সফরে গিয়ে তিনি দেখা করেন। এসময় তার সঙ্গে ছিল দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইমরান এদিন মুজাফফরাবাদ পরিদর্শন করবেন এবং নাগরিকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়।

দেশটিতে আজ প্রতিরক্ষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ বছর প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবসে হিসেবেও পালিত হচ্ছে।

গত মাস থেকে ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। আইএসপিআর বলছে, ভারত ক্লাস্টার যুদ্ধউপকরণ দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত নিয়ন্ত্রণ এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লংঘন।

ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। এরপর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পাকিস্তান দাবি করে আসছে যে, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় হা’মলা চালিয়ে বেসামরিক নাগরিকদের মারছে। এর জবাবে পাকিস্তান পাল্টা হা’মলা চালায়। এতে দুই প্রতিবেশী দেশের বেসামরিক ও সেনা সদস্য নি’হত হওয়ার ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ