,

ভারতে মুসলিম ভেবে হিন্দুকে পি’টিয়ে হ’ত্যা

news-image

ভারতে ২৩ বছর বয়সি হিন্দু এক তরুণকে মুসলমান ভেবে পি’টিয়ে হ’ত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নি’হতের পরিবার। দিল্লির উত্তরাঞ্চলে জাফরাবাদে এই হ’ত্যাকা’ণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং দ্য কুইন্টে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

দিল্লির বাসিন্দা ২৩ বছর বয়সি সাহিল সিংকে ৩০ আগস্ট নি’র্মমভাবে প্রহার করা হয়। তার কয়েকজন বন্ধু একটি গলি দিয়ে যাওয়ার সময় চন্দ্রভান নামে এক ব্যক্তি তাদের পথরোধ করে দাঁড়ায়। ব্রাক্ষণ পন্ডিতরা থাকে এমন একটি স্থানে তারা কেন এসেছে এই অভিযোগ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে চন্দ্রভান, তার পুত্র আয়ুশ এবং বেশ কয়েকজন সহযোগী।

সাহিল বন্ধুদের চিৎকার শুনে তাদের সাহায্য করার জন্য এগিয়ে যান। এসময় হামলাকারীরা তাকেও প্রহার করে। এর ফলে তিনি অজ্ঞান হয়ে যান। তাকে বাসায় নিয়ে যাওয়ার পর তিনি বমি করতে থাকেন। এরপর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা দেন কর্তব্যরত চিকিৎসক।

সাহিলের বাবা মা’র দাবি, তাদের সন্তানকে ভুল করে মুসলমান ভেবে পেটানো হয়েছে যার কারণে অকালেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।সাহিলের বাবা সুনীল সিং বলেন, ‘আমার ছেলের নাম সাহিল। যেখানে তাকে মা’রা হয় সেটি পন্ডিতদের এলাকা ছিল। হামলাকারীরা ভেবেছিল সে মুসলমান।’

এদিকে নি’হত তরুণের মা’র দাবি, তার সন্তানের ‘হ’ত্যাকা’ন্ডের পিছনে সাম্প্রদায়িক অনুভূতি কাজ করেছে। তিনি জানান, সাহিলের বন্ধুদের যখন হামলাকারীরা পিটাচ্ছিল এসময় সে তাদের সাহায্যে এগিয়ে আসে। বন্ধুদের একজন তার নাম ধরে ডাক দেয়। হামলাকারীরা ভেবেছিল সাহিল মুসলিম নাম তাই তার উপর হামলে পড়ে।

নিজের ছেলের নাম নিয়ে এখন অনুশোচনা করছেন তিনি। হতভাগ্য এই মা জানান, তিনি যদি জানতেন সাহিল নামের কারণে তার ছেলের মৃত্যু ঘটবে তাহলে কখনোই এই নাম রাখতেন না।যদিও সাম্প্রদায়িক কারণে সাহিলের মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ দিল্লি পুলিশ। অবশ্য তাকে হ’ত্যার অভিযোগে হামলাকারী চন্দ্রভান এবং তার পুত্র আয়ুশকে গ্রেপ্তার করে পুলিশ।

সুনিল সিং জানান, পুলিশ তার অভিযোগ আমলে নিচ্ছে না। তারা এই ঘটনার প্রমাণ লুকাতে চাইছে।এদিকে মুসলমান ভেবে সাহিলকে হ’ত্যা করা হয়েছে কি না এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন সাহিলের বন্ধুরা।

উল্লেখ্য, ভারতে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটির সংখ্যালঘু সম্প্রদায় কোণঠাসা অবস্থায় পড়ে। বিশেষ করে মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে পড়ে। গরুর মাংস খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কট্টর হিন্দুদের হাতে ইতিমধ্যেই বেশ কয়েকজন মুসলিম প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ