মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরি তরুণকে সালোয়ার কামিজ পরিয়ে খুঁটিতে বেঁধে মা’রপি’ট (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানের আলওয়ারে কাশ্মীরি এক শিক্ষার্থীকে সালোয়ার কামিজ পরিয়ে খুঁটিতে বেঁধে বেধড়ক মা’রপি’ট করেছে দেশটির উগ্রপন্থী হিন্দুরা। আলওয়ারের এ ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে রাজস্থান পুলিশ। আক্রান্ত ওই যুবকের নাম মীর ফাইদ। তার বাড়ি কাশ্মীরের সোপোরে।

ভারতীয় একটি গণমাধ্যমকে আলওয়ারের অতিরিক্ত পুলিশ সুপার তেজপাল সিং বলেন, নীমরানার এক বেসরকারি কলেজের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র ফাইদ। লিখিত অভিযোগে ওই ছাত্র জানান, বুধবার রাতে কলেজ থেকে বেরিয়ে হোস্টেলে ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় তার পথ আটকে দাঁড়ায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি।

মীর ফাইদের কথায়, তারা আমাকে মা’রধ’রের ভ’য় দেখিয়ে, জোর করে সালোয়ার কামিজ পরতে বাধ্য করে। সেই অবস্থায় এটিএম বুথে ঢুকলে লোকজন সেখানে জড়ো হয়ে যায়। আমাকে এটিএম থেকে বেরে করে, মা’রধ’র করা হয়।

কাশ্মীরি তরুণকে সালোয়ার কামিজ পরিয়ে বে’ধড়’ক মা’রপি’টের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক ওই কাশ্মীরি তরুণকে খুঁ’টির সঙ্গে বেঁ’ধে, মা’রধ’র করছেন। বিভিন্ন ধরনের হু’মকির পাশাপাশি তাকে মা’রধ’র করা হয়। তবে অপ্রীতিকর কিছু ঘটার আগে উন্মত্ত জনতার হাত থেকে পুলিশ তাকে উ’দ্ধার করে।আলওয়ার পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, রাজস্থানের আলওয়ারেই দুই বছর আগে পি’টিয়ে খু’ন করা হয়েছিল পেহলু খানকে। চাঞ্চল্যকর সেই মামলার ৬ অভিযুক্তই আদালতে বেকসুর খালাস পেয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ১ এপ্রিল। রাজস্থানের দিল্লি-আলওয়ার হাইওয়ের ওপর বেহরোর কাছে স্বঘোষিত গোরক্ষকদের হাতে আ’ক্রান্ত হয়েছিলেন পেহলু খান।

হরিয়ানার নুহর বাসিন্দা পেহলুকে ওই দিন নৃ’শংসভা’বে পে’টানো হয়। ঘটনার দু’দিন পর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হরিয়ানার ওই ব্যক্তির।রাজস্থানের আইন অনুযায়ী, উল্টো গরু পাচারের অভিযোগে পেহলু খানের বি’রুদ্ধেই মামলা দায়ের করে পুলিশ। একই অভিযোগে পেহলুর দুই ছেলে ইরশাদ ও আরিফের বি’রুদ্ধেও চার্জশিট দেয় পুলিশ।

যদিও পেহলুর পরিবার দাবি করে, গরু পাচারের অভিযোগ ভিত্তিহীন। ওই দিন জয়পুরের গৃহপালিত পশুমেলা থেকে গরু কিনে হরিয়ানা ফিরছিলেন পেহলু খান। তার সঙ্গে আরও ৬ জন ছিলেন। মেলা থেকে গরু কেনার বিল দেখানো সত্ত্বেও পেহলু নিস্তার পাননি। কোনো কথা না শুনে গোরক্ষকরা তাকে নৃ’শংস’ভাবে পে’টায়।

https://www.facebook.com/Timesnow/videos/497348991050593/