সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভাব্য সব উপায়ে ভারতকে জবাব দেয়া হবে : ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীর ইস্যুতে ভারতকে সম্ভাব্য সমস্ত উপায়ে জবাব দেয়া হবে, তবে তিনি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ ভারতের সঙ্গে কোনো যুদ্ধ চায় না। পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে এক ভাষণে ইমরান খান বলেন, কাশ্মীর ইস্যুতে যদি কোনো বিপর্যয় নেমে আসে তাহলে তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা দায়ী থাকবে।

তিনি বলেন, আমি বিশ্বকে জানিয়েছি যে, পাকিস্তান যুদ্ধ চায় না তবে পাকিস্তানের ভৌগলিক অখণ্ডতা ও নিরাপত্তার ওপরে যখন চ্যালেঞ্জ দেখা দেবে তখন পাকিস্তান নীরব থাকতে পারে না। পাক প্রধানমন্ত্রী বলেন, শত্রুর যেকোনো আগ্রাসন ব্যর্থ করে দেয়ার জন্য আমরা সম্ভাব্য সব রকমের উপায় অবলম্বন করতে প্রস্তুত রয়েছি। আর ধরনের পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে বিশ্বসম্প্রদায়কে সেই বিপর্যয়ের জন্য দায়ী থাকতে হবে।

গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে নরেন্দ্র মোদি সরকার রাজ্যটিকে দ্বিখণ্ডিত করেছে এবং ভারতের সঙ্গে একীভূত করে নিয়েছেন। এরপর থেকে কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে এবং সেখানকার জনগণের চলাফেরায় কোন রকমের স্বাধীনতা নেই। পাশাপাশি জম্মু-কাশ্মীরের সব রকমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে- কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

কাশ্মীরের মর্যাদা ছিনিয়ে নেয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রচণ্ড বাগযুদ্ধ শুরু হয়েছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে ইতোমধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। পার্সট্যুডে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক