,

গাড়ির ধাক্কায় আহত হলো কুকুর, ক্লাস রেখে ছাত্ররা হাসপাতালে

news-image

রোজ ছাত্ররা স্কুলে ঢুকলেই লাফালাফি শুরু করে দেয় কুকুরটি। কাকে ফেলে কার কাছে যাবে। ছাত্রদেরও যে সে বড় কাছের বন্ধু। আজ কিন্তু স্কুলের গেট খোলার পর কুকুরটিকে ছুটে আসতে দেখেনি কেউ। তখন কারো খেয়াল না হলেও একটু পরেই অভিজিৎ, তমালরা দেখতে পায় স্কুলের মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের আদরের কুকুরটি।কাছে গিয়েই তারা বুঝতে পারে গাড়ির ধাক্কায় আহত হয়েছে সে। আর দেরি করেনি তার বন্ধুরা। সঙ্গে থাকা টিফিনের টাকা দিয়ে ভ্যান ভাড়া করে হাসপাতালে নিয়ে যায় আহত কুকুরটিকে।

ভারতের বর্ধমান টাউন স্কুলের ছাত্রদের কাছে বড় আদরের সাদা-পাটকিলে মাখামাখি কুকুরটি। তাই আজ গাড়ির ধাক্কায় জখম সেই কুকুরটিকে পড়ে কাতরাতে দেখে ক্লাসঘরে চলে যাওয়া হয়নি তাদের। পরে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাস টুয়েলভের কয়েকজন ছাত্র একটি ভ্যান ভাড়া করে তাকে নিয়ে যায় বর্ধমান পশু হাসপাতালে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত কুকুরটিকে সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করেন।

এরপর এখান থেকে টোটো ভাড়া করে ওই ছাত্ররা কুকুরটিকে নিয়ে যায় পাঁচ কিলোমিটার দূরে নবাবহাটে বিশেষ পশু চিকিৎসা কেন্দ্রে। সেখানেই ভর্তি নেয়া হয় কুকুরটিকে। ক্লাস টুয়েলভের অভিজিৎ রায়, তমাল ঘোষরা বলে, ও আমাদের খুব বন্ধু। আজ যখন স্কুলে গিয়ে দেখলাম যন্ত্রণায় কাতরাচ্ছে, মনটা খুব খারাপ হয়ে যায়। স্কুলে অনেক গাড়ি ঢোকে। সেই গাড়ির ধাক্কাতেই বোধহয় ওর এমন অবস্থা। যাইহোক, এখন ওর চিকিৎসা হচ্ছে। ভালো হয়ে গেলে আবার স্কুলে নিয়ে আসব।

ছাত্রদের এমন ভূমিকায় রীতিমতো গর্বিত স্কুলের শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান