বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে ফুল দিতে মাঠে ঢুকে পড়লেন সমর্থক

news-image

স্পোর্টস ডেস্কঃ প্রতিপক্ষ অধিনায়ক রশিদ খানকে আউট করার পরিকল্পনা নিয়ে ওভারের তিনটি বল করেন সাকিব। এরপরই থেমে যেতে হয় তাকে। কেননা ইস্টার্ন গ্যালারির কাঁটাতারের বেড়া টপকে মাঠের মধ্যে ঢুকে যান এক দর্শক। তবে তিনি কোনো ক্ষতিকর কোনো কিছু করেননি।প্যাভিলিয়ন প্রান্ত থেকে টানা বোলিং করে যাচ্ছিলেন তাইজুল ইসলাম। দিনের প্রথম দশ ওভার তাকে সঙ্গ দিলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ১০৭ ও দিনের ১১তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তখনই ঘটে গেল অনাকাঙ্খিত এই ঘটনা।

বরং টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের জন্য ভালোবাসার উপহার হিসেবে ছোট্ট একটি ফুলের তোড়া হাতে নিয়েই মাঠে প্রবেশ করেন এক সমর্থক। সাকিব তখন চতুর্থ বল করার জন্য প্রস্তুত হচ্ছিলেন; কিন্তু তাকে থেমে যেতে হয় অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে।

উইকেটের কাছাকাছি এসে হাঁটু গেড়ে সাকিবকে ভালোবাসা জানান ওই সমর্থক। এরপর হাত মিলিয়ে শ্রদ্ধা জানিয়ে স্যালুটও দেন তিনি। তখনও হুশ আসেনি নিরাপত্তা কর্মীদের। ঘটনার প্রায় ২৫-৩০ সেকেন্ড পর গ্র্যান্ডস্ট্যান্ড থেকে দৌড়ে আসেন দুই নিরাপত্তাকর্মী এবং টেনে হিঁচড়ে বের করে দেন সেই সমর্থককে।

ওই ওভারে উইকেট পাননি সাকিব। তবে পরের ওভারেই কাইস আহমেদকে আউট করে চলতি ম্যাচে উইকেটের খাতা খোলেন টাইগার অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে