সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরি করেই ফিরলেন রহমত শাহ

news-image

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। কিন্তু শুরুতে ভালো করতে পারেনি তারা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে আফগানরা। সেই ধাক্কা সামলে নেন রহমত শাহ ও আসগর আফগান। চতুর্থ উইকেটে একশ’ ছাড়ানো জুটি গড়েন তারা।এরপর আফগানিস্তানের হয়ে টেস্ট প্রথম সেঞ্চুরি করে আউট হন রহমত শাহ। আফগানিস্তান ৭০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানে ব্যাট করছে।

তিনে নামা রহমত ১০২ রান করে আউট হয়েছেন। এরপর ক্রিজে এসেই শূন্য রানে ফিরে যান মোহাম্মদ নবী। তবে সাবেক আফগান অধিনায়ক আসগর আফগান ৪৮ রানে ব্যাট করছেন। এর আগে ওপেনার ইব্রাহিম জাদরান ২১ রানে আউট হন। দলের রান তখন ৪৮। তার আগে ওপেনার এহসানউল্লাহ জানাত বোল্ড হন ৯ রানে। এরপর মাহমুদুল্লাহ প্রথম ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন হাসমতউল্লাহকে। তিনি ১৪ রান করেন। আফগানিস্তান ৭৭ রানে হারায় তিন উইকেট।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তাইজুল শত উইকেট নেওয়ার কীর্তি গড়েন। দেশের হয়ে টেস্টে দ্রুততম শত উইকেট নিলেন তিনি। তার আগে সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিকের এই কীর্তি আছে। অন্যদিকে টেস্টে এটি আফগানিস্তানের তৃতীয় শতরানের জুটি। আর চতুর্থ উইকেটে প্রথম শত রানের জুটি।

বাংলাদেশ এ ম্যাচে চার স্পিনার নিয়ে খেলছে। দলে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, নাঈম হাসান, মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম। অন্যদিকে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ একাদশে আছেন। বাংলাদেশ দলে তিন পেসার আবু জায়েদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন থাকলেও একাদশে তাদের কাউকে রাখা হয়নি।

ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে রাখা হয়েছে বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারকে। এছাড়া দলে আছেন লিটন দাসও। আফগানিস্তানও চার স্পিনার নিয়ে খেলছে। তাদের দলে আছেন তিন লেগ স্পিনার। অধিনায়ক রশিদ খানের সঙ্গে আছেন চায়নাম্যান জাহির খান ও আরেক লেগি কায়িস আহমেদ। এছাড়া মোহাম্মদ নবী তো আছেনই। মিডিয়াম পেসার ইয়ামিন আহমেদজাই আছেন আফগান একাদশে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ: এহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, কায়িস আহমেদ, জাহির খান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক