,

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক- মিসরের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আবদুল্লাহ মুরসি মা”রা গেছেন। বুধবার রাতে আকস্মিক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।এদিকে, আল জাজিরাসহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি রাজধানী কায়রোর দক্ষিণের গিজা শহরের একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে মা”রা গেছেন।

নিহতের ভাই আহমেদ বলেন, আবদুল্লাহ তার এক বন্ধুকে নিয়ে কায়রোতে গাড়ি চালানোর সময় ব্যথা অনুভব করেছিলেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই সে মা”রা যায়।তার পরিবারের একজন আইনজীবী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, মুরসির মৃত্যুর দুই থেকে দেড় মাস পর হার্ট অ্যাটাকে আবদুল্লাহও মা”রা গেল।

এ সময় তার বয়স হয়েছিল ২৪ বছর। তবে তিনি আগে থেকে অসুস্থ ছিলেন কীনা বা কী কারণে হুট করেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত জুনে আদালতে মা”রা গেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কায়রোর আদালতে তার বিচার চলছিল।

বছরখানেক ক্ষমতায় থাকার পর সেনাশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন।মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, বাবার মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিক, তার পূর্বসূরি মাজদি আবদেল গাফ্ফার ও মোহাম্মদ শারিন ফাহমি এবং যে বিচারক বিচারের কাজ করছিলেন, তারাসহ বেশ কিছু লোক শহীদ মোহাম্মদ মুরসিকে হত্যায় সহায়তা করেছেন।

ছয় বছরের নির্জন কারাবাসের পর গত ১৭ জুন আদালত কক্ষে পড়ে যান মোহাম্মদ মুরসি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।কারাগারে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যকৃত ও কিডনি রোগে ভুগছিলেন। কিন্তু ছয় বছর ধরে পরিবারের কোনো সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি। অনেকটা বিনা চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর