,

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

news-image

আফগানদের সঙ্গে একমাত্র টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টের বল গড়াবে আর কিছুক্ষণ পরই। তার আগে অনুষ্ঠিত হয়ে গেলো টস এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের জন্য সৌভাগ্যের ভেন্যু। এ কারণেই আফগানদের বিপক্ষে এই টেস্টের জন্য চট্টগ্রামকেই বেছে নেয়া হয়। তবে প্রতিপক্ষ অচেনা আফগানিস্তানম যারা মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশের বিপক্ষে, তাদের বিপক্ষে সাকিব আল হাসানের দল কেমন করে সেটাই দেখার বিষয়।

অন্যদিকে আফগানিস্তান নেমেছে চারজন স্পিনার নিয়ে। রশিদ খান তো রয়েছেনই। সঙ্গে আছেন মোহাম্মদ নবি, তরুণ স্পিনার কায়েস আহমেদ এবং জহির খান। এছাড়া একমাত্র পেসার হিসেবে রয়েছেন ইয়ামিত আহমদজাই। তিনজনের অভিষেক করিয়েছে আফগানরা। কায়েস আহমেদ, জহির খান এবং ইবরাহিম জাদরান।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ
ইহসানুল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, জহির খান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১