,

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব, নিহত ২১

news-image

ডেস্ক রিপোর্ট।। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ভবন। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, পুরো ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে।  আজ বুধবার বিকেলে পাঞ্জাবের গুরদাসপুর শহরে এক আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও ১৫-১৬ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ভবনটির ভেতরে অর্ধশতাধিক শ্রমিক আটকে পড়ে আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বিকেল চারটার দিকে গুরদাসপুরের বাতালা আবাসিক এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডটা এতোই বেশি ছিল যে ওই কারখানার আশপাশের বেশ কয়েকটি ভবন ও নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন নিশ্চিত করে এনডিটিভি জানায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ভবনে আটকে পড়াদের উদ্ধার অভিযানে নেমেছে পাঞ্জাবের দমকল বাহিনী। ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন গুরদাসপুরের সংসদ সদস্য বলি অভিনেতা সানি দেওল।

এক টুইট বার্তায় বলেছেন, ‘বাতালার কারখানায় বিস্ফোরণের ঘটনায় ভীষণ মর্মাহত হয়েছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে।’ আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে জানিয়ে ট্যুইটবার্তায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। জি নিউজের সৌজন্যে-

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা