সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফর বাতিল করলেও পাকিস্তান যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের ঘটনার প্রতিবাদে ভারতে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। তবে ভারত সফর বাতিল করলেও চলতি সপ্তাহেই তিনি পাকিস্তান সফর করবেন।

জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিষয়ে আলোচনার জন্য ৯-১০ সেপ্টেম্বর চীনা পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফরের কথা ছিল। তবে কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতির কারণে প্রতিবাদ হিসেবে তিনি এ সফর বাতিল করেছেন।

তবে ভারত সফর বাতিল করলেও চলতি সপ্তাহেই পাকিস্তান আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। ইসলামাবাদে চীন,আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যৌথ বৈঠকে অংশ নেবেন তিনি। গত ৫ আগস্ট ভারত কর্তৃক জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল নিয়ে পাকিস্তানের পাশাপাশি চীনের সঙ্গেও সীমানা বিতর্কে জড়িয়েছে ভারত সরকার।

ওই ঘটনার পর চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুনইয়াং এক বিবৃতিতে বলেছিলেন, চীন-ভারত সীমান্তের পশ্চিম অংশে ভারতের প্রশাসনিক এখতিয়ারের মধ্যে চীনা এলাকার অন্তর্ভুক্তি নিয়ে বরাবরই বিরোধিতা করে আসছে বেইজিং। ভারত অভ্যন্তরীণ আইন একতরফা সংশোধন করায় চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি দেশের অভ্যন্তরীণ আইন সংশোধনের মধ্য দিয়ে ভারতীয় পক্ষ একতরফা চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে যাচ্ছে।

হুয়া বলেন, কাশ্মীরের বর্তমান অবস্থা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পাকিস্তান ও ভারতকে বিরোধীয় অঞ্চল নিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি। চীন ভারতকে সীমান্তের সমস্যাটিকে আরও জটিল করে তোলে এমন কোনো পদক্ষেপ এড়ানোর জন্য অনুরোধ করেছিল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে