মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার হচ্ছে ‘মহাকাশচারীর’ হেঁটে যাওয়া সেই বেহাল সড়ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক- এবড়ো খেবড়ো মাটিতে খুব ধীরে ধীরে পা ফেলে এগোচ্ছেন এক মহাকাশচারী। চারপাশে আবছা অন্ধকার। প্রথমটায় দেখে এটিকে নাসার কোনও ভিডিও মনে হতে পারে। দেখে মনে হতে পারে চাঁদের মাটিতে হেঁটে বেড়াচ্ছেন কোনও মহাকাশচারী।

হঠাৎ মহাকাশচারীর জ্যাকেটের উপর কোথা থেকে যেন আলো এসে পড়ল আর তারপরই পাশ থেকে হুস করে ছুটে বেড়িয়ে গেল একটা অটোরিক্সা! অটোরিক্সা চলে যেতেই একটা সাদা গাড়িকেও পাশ থেকে যেতে দেখা গেল। এবার স্পষ্ট যে এটা কোনও মহাকাশের ভিডিও নয়, এবড়ো খেবড়ো কোনও কাঁচা রাস্তার উপর দিয়ে কেউ মহাকাশচারীর পোশাকে হেঁটে চলে বেড়াচ্ছেন।

সম্প্রতি বেঙ্গালুরুর হিরোখালির একটি সড়কের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন ভারতের চিত্রশিল্পী বাদল নঞ্জুনদাস্বামী। এরপরই তা ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চাঁদের বুকে হেঁটে যাওয়ার মতো সড়কে হেঁটে যাওয়ার ওই ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার পর তা নগর কর্তৃপক্ষের নজরে আসে। এরই মধ্যে সড়ক সংস্কারে পদক্ষেপ গ্রহণ করেছে তারা।

বেঙ্গালুরুর সড়ক সংশ্লিষ্ট দফতর সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই ভিডিওটি তাদের নজরে আসে। এরপর ওই এলাকার প্রধান প্রকৌশলীকে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। গত রোববার চিত্রশিল্পী বাদল নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও আপ করেন। এতে প্রথমে তাকে মহাকাশচারীর মতো হাঁটতে দেখা যায়। তবে ভুল ভাঙে যখন তার পাশ দিয়ে একটি সিএনজি চলে যেতে দেখা যায়। তখন বোঝা যায়; এটি আসলে চাঁদ নয়- একটি বেহাল সড়ক।

এক টুইটার বার্তায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি ছড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাদল। একই সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন কর্তৃপক্ষকেও।

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০