সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের অ’পরাধে মা’রধরের পর তরুণীকে অর্ধন’গ্ন করে গ্রাম ঘোরালেন এলাকাবাসী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ অন্য সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে প্রেম করার ‘অ’পরাধে’ আদিবাসী এক তরুণীকে বেধড়ক মা’রপি’টের পর অর্ধন’গ্ন করে গ্রামে ঘুরিয়েছেন স্থানীয় জনগণ। অর্ধন’গ্ন করে গ্রামে ঘোরানোর সাজায় সায় ছিল ওই তরুণীর পরিবারেরও। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার তেমাচি গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির একটি দৈনিক বলছে, তেমাচির ভিলালা সম্প্রদায়ের ১৯ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ভিল সম্প্রদায়ের এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দু’জনের এই প্রেমের কথা জানাজানি হয়ে যায় গ্রামবাসীদের মাঝে।

পরে গ্রামের মোড়লরা সালিশি বৈঠক ডাকেন। বৈঠকে সিদ্ধান্ত হয় ওই তরুণীকে লাঠি দিয়ে মা’রধর করার। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে অর্ধন’গ্ন করে পুরো গ্রামে ঘোরানো হয়। ভিডিওতে দেখা যায়, মোড়লদের কাছে প্রাণভিক্ষা চাইছেন ওই তরুণী। কিন্তু তার কান্না শুনে কেউই এগিয়ে আসেননি। এমননি তাকে লাঠি দিয়ে বেধড়ক মা’রপি’ট করা হয়।

মঙ্গলবার এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। আলিরাজপুর জেলার জোবাট পুলিশের সাব ডিভিশনাল অফিসার আর সি ভাকর বলেছেন, তরুণীকে মা’রধরের ঘটনার কথা আমাদের কানে এসেছে। কিন্তু এখন পর্যন্ত ওই তরুণী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ঘটনা তদন্ত করতে পুলিশ গ্রামে গিয়েছিল। কিন্তু ঘটনার পর থেকে তরুণী ও তার বাবা গ্রাম ছেড়ে চলে গিয়েছেন। যে কারণে ওই তরুণীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক