সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ঐতিহ্য নিয়ে তৈরি হলো কাতার বিশ্বকাপের লোগো

news-image

স্পোর্টস ডেস্কঃ ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচিত হয়েছে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে লাগো উন্মোচন করা হয়।
৩ সেপ্টেম্বর কাতারের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশটি স্বাধীন হয়। বিশেষ এই দিনে ফুটবল বিশ্বের সামনে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২’-এর লোগো উন্মোচন করা হলো। কাতারসহ বিশ্বের বেশ কয়েকটি বড় শহরে একই সময়ে প্রদর্শিত হয় এই লোগো।

লোগোটি কাতারের ইতিহাস ঐতিহ্য নিয়ে তৈরি। লোগোতে চিত্রিত ‘অখণ্ড লুপ’ যা আট সংখ্যাকে নির্দেশ করছে। এটা দিয়ে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ৮টি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে। আবার প্রতীকটির গায়ে যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালিয়াড়ির ঢেউকে বোঝানো হচ্ছে।

আরবের চেতনা ও কাতারের ঐতিহ্যকে ধারণ করে লোগোটি তৈরি। বিভিন্ন জাতির মানুষকে কাতারে একত্রিত করবে ফুটবল। অর্থাৎ শুধু ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন সংস্কৃতির সম্মিলন ঘটবে সেখানে।

জানা গেছে, লোগোটির মূল ধারণাটি এসেছে আরবের ঐতিহ্যবাহী ‘উলের শাল’ থেকে। শীতকালে এই শাল দুনিয়াজুড়েই পরিধান করা হয়, বিশেষ করে আরবে এর জনপ্রিয়তা অনেক বেশি। আর ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের আসর বসবে শীতকালে।কাতারে প্রচণ্ড গরম থাকে অধিকাংশ সময়। এ কারণে শীতের মৌসুমকে বেছে নেয়া হয়েছে টুর্নামেন্টের জন্য। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনাল হবে ১৮ ডিসেম্বর, ২০২২। কাতারের জাতীয় দিবসের দিন বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে এবারও থাকছে ৩২টি দল। মোট ৮টি স্টেডিয়ামে খেলা হবে। কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, ইতিমধ্যেই ৭৫ শতাংশ প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক