বৃদ্ধার পেটব্যথার ওষুধ ক’নডম ! ডাক্তার বহিষ্কার
পেটে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন ৫৫ বছরের নারী। যন্ত্রণা উপশমের দাওয়াই হিসেবে তাকে ক’নডম ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অভিযুক্ত চিকিৎসককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ঝাড়খণ্ড কেন্দ্রীয় সরকার।
ঘটনায় পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার রবিশংকর শুক্লার গড়া তিন সদস্যের তদন্তকারী দলের রিপোর্টে ঘাটশিলা মহকুমা হাসপাতালের শল্যচিকিৎসক আশরফ বদরের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করার সিন্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
জানা গেছে, ওই হাসপাতালে এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মরত ছিলেন আশরাফ।পূর্ব সিংভূমের সিভিল সার্জেন মহেশ্বর প্রসাদ সোমবার জানিয়েছেন, অভিযুক্ত চিকিৎসক আশরাফ বদরকে বরখাস্ত করার সিদধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য মন্ত্রনালয়।এর আগেও দুর্ব্যবহারের কারণে একাধিক বার কাজ থেকে বহিষ্কৃত হয়েছেন ওই চিকিৎসক। লিখিত প্রতিশ্রুতি মারফত ওই ধরনের পদক্ষেপ আর করবেন না বলায় তাকে নিয়োগ করা হয়েছিল।
অভিযোগ, গত ২৩ জুলাই পেটে যন্ত্রণা নিয়ে মহকুমা ঘাটশিলায় সরকারি হাসপাতালে পৌঁছলে মহিলা রোগীকে পরীক্ষার করার পরে প্রেসক্রিপশনে ‘ক’নডম নিরোধ’ লিখে তাকে হাসপাতালের ফার্মেসিতে যোগাযোগ করার পরামর্শ দেন বদর।গত ২৬ জুলাই বিষয়টি ঝাড়খণ্ড বিধানসভায় তোলেন বহেরাগড়ার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিধায়ক কুণাল ষড়ঙ্গি। সরকারি সিদ্ধান্তে ওই চিকিৎসককে বরখাস্ত করার খবর পেয়ে তিনি খুশি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এর জন্য মুখ্যমন্ত্রী রঘুবর দাস, বিধানসভার অধ্যক্ষ দীনেশ ওরাঁও এবং বিরোধী দলনেতা হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানিয়েছেন।বরখাস্ত হওয়ার খবর পেয়ে অবশ্য বিন্দুমাত্র অনুতপ্ত নন চিকিৎসক আশরফ বদর। তিনি জানিয়েছেন, এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন জানাবেন।










