সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-বুবলীর চেয়ে এগিয়ে অপু

news-image

বিনোদন ডেস্ক- ফেসবুক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে পাওয়া যায় সকল শ্রেণী-পেশার মানুষকে। আছেন জনপ্রিয় সব তারকারাও। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর জনপ্রিয়তা আকাশচুম্বি।

এই মাধ্যমের সুবাদে দেশের জনপ্রিয় সব তারকা ভেরিফায়েড ফ্যানপেজ বা অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন ভক্ত-দর্শকদের সঙ্গে। নতুন কাজের খোঁজ-খবরের পাশাপাশি শিল্পীরা প্রকাশ করছেন ব্যক্তিগত নানা বিষয়ও।

ফেসবুক পেজে ভক্তদের ‘লাইক’ সংখ্যার ওপর ভিত্তি করে দেখা যায়, এগিয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তার পেজের লাইক সংখ্যা ৮৮ লাখ। অভিনয়ের পাশাপাশি তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন ফেসবুকেও।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের লাইকের সংখ্যা ২৭ লাখ। আর চিত্রনায়িকা শবনম বুবলী আছেন ৪ লাখের ঘরে। লাইকের তালিকার শাকিব-বুবলীর উপরে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার পেজে লাইক সংখ্যা ২৮ লাখ।

এছাড়াও দেখা যায়, অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফেসবুক পেজে লাইক সংখ্যা ৭০ লাখ। সংগীতশিল্পী আসিফ আকবর ৩২ লাখ, কণ্ঠশিল্পী পড়শী ৩০ লাখ, মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের লাইক সংখ্যা ২৫ লাখ। একই সংখ্যার ঘরে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীমও। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ১৯ লাখ। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন ১৪ লাখের ঘরে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে