সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের ভেতর কেক কেটে ‘খুনীর জন্মদিন’ পালন, মিষ্টি বিতরণ আর সেলফি

news-image

ভারতের বিহারের সীতামারি জেলে যেন উৎসব লেগেছিল। জেলের ভেতর গাছে গাছে ঝুলছে রঙিন বেলুন। একদদিকে বিরাট ওভেনে রান্না হচ্ছে খাসির মাংস। আর উঠানের মাঝে রাখা একটা টেবিল। তার উপর একটা চকলেট কেক।

কী হচ্ছে সেখানে?-পিন্টু তিওয়ারি নামের এক কয়েদির জন্মদিন ছিল সম্প্রতি। কে এই পিন্টু তিওয়ারি? ২০১৫ সালে দারভাঙায় দুই ইঞ্জিনিয়র খুনে দোষী সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। তার জন্মদিনেই রাজকীয় আয়োজন হয়েছিল জেলের ভিতর। কেক কেটে, সেলফি তুলে, প্রায় দেড়শো কয়েদিকে নিয়ে জন্মদিন পালন করে পিন্টু।

কেক কাটা পর্ব শেষ হওয়ার পর মধ্যাহ্ন ভোজ। সেখানে মেনু ছিল সরু চালের ভাত আর পাঁঠার মাংস। কয়েদিরা উপহারও দেয় পিন্টুকে। সেই উপহার হাতে নিয়ে জেলের উঠোনে দাঁড়িয়ে ছবিও তুলেছে পিন্টু।

এমনিতে জেলের ভিতর কয়েদিদের স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান করে কর্তৃপক্ষ। যে কারণে জেলকে এখন সংশোধনাগার বলা হয়। কিন্তু তাবলে খুনির জন্মদিন উদযাপন? সেই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিহারেরে একটি সংবাদমাধ্যাম ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করার পর হইহই পড়ে গিয়েছে। যদিও দ্য ওয়াল ওই ভিডিওর সত্যতা যাচাই ক্রে দেখেনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টু ডে জানিয়েছে, সীতামারি জেলের আইজি মিথিলেশ মিশ্র গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে