সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ক্ষে’পণাস্ত্র হা’মলা চালিয়েছে হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি সীমান্তের কাছে আভিভিম গ্রাম লক্ষ্য করে ট্যাঙ্কবিরোধী ক্ষে’পণাস্ত্র হা’মলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। তবে এই হা’মলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষে’পণাস্ত্র হা’মলা হয়েছে। ক্ষে’পণাস্ত্রটি ইসরায়েল সীমান্তের আভিভিম গ্রামে আঘাত হেনেছে।

তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সম্ভাব্য হা’মলার আশঙ্কায় সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীকে।

ইসরায়েলের সেনাবাহিনীর আরবি ভাষার মুখপত্র অভিচ্যা আদরায়ি বলছে, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ভেতরের চার কিলোমিটার এলাকার একটি গ্রামে ক্ষে’পণাস্ত্র হা’মলা হয়েছে। হা’মলার পর ওই গ্রামের কাছে একটি উন্মুক্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এমনকি স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।

ওই হা’মলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে ক্ষে’পণাস্ত্র হা’মলার জবাব দিতে লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা লক্ষ্য করে হা’মলা চালানো হয়েছে। তবে এতে হতাহত হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। টাইমস অব ইসরায়েল, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে