,

গোল করে গার্লফ্রেন্ডকে চুমু, গোলটাই বাতিল হয়ে গেল (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়রা কতরকম উদযাপনই তো করেন! একেকজনের উদযাপনে থাকে ভিন্নতা। কিন্তু এমন উদযাপন কি কেউ কখনও দেখেছেন? ফুটবল মাঠে করলেন দারুণ এক গোল, তারপর সতীর্থদের রেখে উদযাপন করতে চলে গেলেন গ্যালারিতে, গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডও এগিয়ে এসে চুমু খেলেন।

সেই চুমুর পর আবারও মাঠে ফিরলেন গোলদাতা। কিন্তু এসে শুনতে পেলেন দুঃসংবাদ। যে গোল নিয়ে এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি। ঘটনা বুলগেরিয়ান লিগের। গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া সে স্ট্রাইকার ব্রাজিলিয়ান, নাম ওয়ান্ডারসন ক্রিস্টালদো। দলের অন্যতম সেরা তারকা তিনি। গত তিন বছর ধরে লুদোগোরেৎস ক্লাবের সেরা গোলদাতা এই স্ট্রাইকার।

স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন ওয়ান্ডারসন। সঙ্গে সঙ্গেই ভোঁ-দৌড়। মাঠের পাশে এডভারটাইজিং বোর্ড ডিঙিয়ে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো গার্লফ্রেন্ডের কাছে ছুটে যান ওয়ান্ডারসন। গার্লফ্রেন্ডও সামনে এসে চুমু খান। দুজনের কারোরই খেয়াল নেই গোল ততক্ষণে বাতিল হয়ে গেছে।

প্রতিপক্ষ গোলরক্ষকও উঁচু কিকে ম্যাচ শুরু করে দিয়েছেন। খানিক বাদে ওয়ান্ডারসন ফিরলেন, রেফারি জানালেন সেটি গোলই হয়নি।

https://www.youtube.com/watch?v=lliZqzh8DFI

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১