শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছর বয়সী কন্যা হারানো এনরিকের পাশে মেসিরা

news-image

স্পোর্টস ডেস্কঃ লুইস এনরিক তার ক্যারিয়ার বিসর্জন দিয়ে কন্যাকে বাঁচানোর জন্য সর্বস্ব চেষ্টা করেছিলেন। সব চেষ্টাকে দূরে ঠেলে বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কোচের নয় বছর বয়সী কন্যা জানা।

শোকে বিহ্বল সাবেক গুরুর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মেসিরা, তার ক্লাব বার্সা থেকে শুরু করে স্পেনের ফুটবল ফেডারেশন সাহস যোগাচ্ছে। মেসি-পিকেরা বলছেন, সমস্ত শক্তি-ভালোবাসা দিয়ে পাশে আছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে নিজেই টুইটারে কন্যার মৃত্যুর শোক সংবাদ জানিয়েছেন এনরিকে। এ দুঃসময়ে যারা তার পাশে ছিলেন সবাইকে জানিয়েছেন কৃতজ্ঞতা ও ভালোবাসা, ‘ওসটিওসারকোমার (হাড়ের ক্যান্সার) সঙ্গে পাঁচ মাস লড়াইয়ের পর আজ বিকেলে আমাদের কন্যা জানা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এসময়টাতে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’

‘তুমি সবসময় আমাদের পরিবারের নক্ষত্র হয়ে আলো ছড়িয়ে যাবে। প্রতিটা মূহুর্তে তোমার অভাবটা রয়ে যাবে, কিন্তু তুমি রবে হৃদয়ে। হয়তো খুব দ্রুতই আমাদের দেখা হবে।’ কন্যাকে এনরিকের বিদায়ী ভালোবাসা।গত মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পেন জাতীয় দল থেকে পদত্যাগ করেন এনরিকে। মাত্র হাতে গোণা কয়েকজন ছাড়া বাইরের সবার কাছে অজানা ছিল তার কোচের চাকরি ছাড়ার কারণ।

কেবল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছিলেন, ‘আমাদের এ বিষয়ে সম্পূর্ণ শ্রদ্ধা আছে।’ সাবেক কোচের দুঃসময়ে আবারও পাশে দাঁড়িয়েছে ফেডারেশনটি, ‘নিষ্পাপ জানার জন্য শোক। বন্ধুর জন্য আমাদের সমবেদনা।’

২০১৫ সালে বার্সাকে ইতিহাসের দ্বিতীয় ট্রেবল জিতিয়েছিলেন এনরিকে। ৪৯ বছর বয়সী কোচের পাশে এসে দাঁড়িয়েছে তারাও, ‘এনরিকের পরিবারের কঠিন সময়ে তাদের প্রতি আমাদের শোক ও সমবেদনা। শান্তিতে ঘুমাও জানা।’লিওনেল মেসি লিখেছেন, ‘জগতের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।’

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের